• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

পতেঙ্গায় এস আর ফুড পার্ক আইসক্রিম ফ্যাক্টারীতে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম / ১৩৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ৪১নং ওয়ার্ডস্থ সুলতানা ব্রীকফেল রোড মাইজপাড়া এলাকায় টানা বৃষ্টির পানিতে এস আর ফুড পার্ক আইসক্রিম ফ্যাক্টারীতে ৩কোটি টাকার ক্ষয়ক্ষতি। ব্যাংকের কাছে একান্ত সহযোগিতা চাইলেন এস আর ফুড পার্ক আইসক্রিম ফ্যাক্টারীর মালিক জামাল উদ্দিন।

২৭ জুলাই সোমবার সকালে এসব তথ্য জানান পার্ক আইসক্রিম ফ্যাক্টারীর মালিক মোঃ জামাল উদ্দিন।

এবিষয়ে জামাল উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি জাতীয় দৈনিক একুশে সংবাদ কে বলেন,টানা বৃষ্টির কারণে আমার ফ্যাক্টারীর ভিতরে থাকা ৩ কোটি টাকার মালামাল পানিতে নষ্ট হয়েছে। এবং চট্টগ্রাম জেলার বাঁশখালী,পেকুয়া,সাতকানিয়া, বান্দরবান ও নোয়াগাড়া এলাকায় আমার প্রতিষ্ঠানের দেয়া প্রায় দেড় কোটি টাকার ফ্রিজ নষ্ট হয়। সিটি ব্যাংক আইডিয়াল ব্যাংক থেকে মোট ৯০ লাখ টাকা লোল নিয়ে ফ্রিজগুলো দেয়া হয়।বর্তমানে বৃষ্টির পানিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সিটি ব্যাংক ও আইডিয়াল ব্যাংক থেকে ৯০ লাখ টাকা নেয়ার পর প্রায় ৫০ লাখ টাকা পরিশোধ করেছি।বর্তমানে ৪০ লাখ টাকার জন্য সিটি ব্যাংক ও আইডিয়াল টাকার জন্য চাঁপ প্রয়োগ করছে।

তিনি আরও বলেন,বিগত সময়ে ব্যাংকের টাকা সময় মতো পরিশোধ করে আসছি।বর্তমানে বিপদের সময় সিটি ব্যাংক ও আইডিয়াল ব্যাংকের লোকজন আমার প্রতিষ্ঠানে এসে সহযোগিতা না করে বিপদের সময় আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে ব্যাংক দুটি। এই মুহুর্তে আমার পক্ষে এতগুলো টাকা দেয়া সম্ভব না। সিটি ব্যাংক ও আইডিয়াল ব্যাংক আমাকে সময় না দিলে এতো গুলো টাকা আমার পক্ষে দেয়া সম্ভব না। ব্যাংক থেকে আমাকে পুনরায় আবারও যদি একটু সহযোগিতা করে আমি আমার প্রতিষ্ঠানটি পুনরায় চালু করতে ব্যাংকের টাকা গুলো পরিশোধ করতে পারব বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category