• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Headline
সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে : শুকরিয়া আদায় আগস্টেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, ডিজেল ১১৫ ও অকটেন ১৪৫ টাকা ৭৩-এ পা দিলেন ববিতা, ‘বয়স যত বাড়ে মানুষ স্মৃতিকাতর হয়ে ওঠে’ রাকুল প্রীত সিংয়ের নতুন শুরু, ১৮ মাস পর জিমে ফেরা আজ ৩০ জুলাই শ্রদ্ধাভরে স্মরণ করছি মরহুম আলহাজ্ব মজিবুর রহমান মঞ্জুকে নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার কুলিয়ারচরের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু মো. সাইয়ুম মিয়া, অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার দুই দেশের ঐকমত্যের খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ পরিবর্তনের আশা জাগাচ্ছেন : স্থানীয় সরকার বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ : প্রধানমন্ত্রীর তারেক রহমান

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: এনসিপির আখতার হোসেন

একুশে সংবাদ ডেস্ক / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
আখতার হোসেন এমপি।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। তার দাবি, ওই অনুচ্ছেদ সাবেক রাষ্ট্রপতির গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা দেয় না।

রোববার রাত সাড়ে ৯টায় চুয়াডাঙ্গার জীবননগর মুক্তমঞ্চে ‘ন্যায়, গণতন্ত্র, অধিকার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ আয়োজিত এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, “সংবিধানের ৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না। ৫১ অনুচ্ছেদ তার গ্রেপ্তারের বিরুদ্ধে কোনো ধরনের সাংবিধানিক সুরক্ষা দেয় না।”

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও বিএনপি সেই রায় বাস্তবায়ন করেনি।

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের চেষ্টা করছে। এমনকি নির্বাচন কমিশনকেও দলীয়করণের চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি।

তবে আখতার হোসেনের এসব অভিযোগের বিষয়ে বিএনপির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসান, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব, সদস্যসচিব আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ছোটন, আলী রুশদী মজনুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশক্তি এবং জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে ঝিনাইদহে এনসিপির ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির ধারাবাহিকতায় পরবর্তী পর্যায়েও দেশের বিভিন্ন জেলায় পদযাত্রা ও পথসভা আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category