• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Headline
প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে : ৬ মাস পূর্তিতে কারাগারে বন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি চীনে সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজির প্রতি শ্রদ্ধা পুনর্নির্বাচিত হাকাইন্দে হিচিলেমা : জাম্বিয়ায় ৬০ শতাংশ ভোট পেয়ে  আইসিসি জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া ‘হোয়াইটওয়াশ’ মিরাজের স্বপ্ন  ৩ দিনে ১০০ কোটির রেকর্ড : ‘আওয়ারাপান-২’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী: নয়াপল্টনে গাজীপুরের বিএনপি ও অঙ্গসংগঠনের গভীর শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত

রাজু আহাম্মেদ, গাজীপুর / ১৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান এমপি। এছাড়া গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা ৪৩ নাম্বার ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান টুটুল জাতীয়তাবাদী তাঁতী দল, এবং টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সহ-সভাপতি শুয়েল মিদ্যাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

​স্মরণসভায় উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভা শেষে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category