• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ন্যায় নীলফামারীতে  বৃক্ষ রোপন 

মোঃ খলিলুর রহমান / ৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সারাদেশের ন্যায়  বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছে নীলফামারী টেকনিক্যাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজ।
সোমবার দুপুরে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেন অত্র কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন মন্ডল এসময় উপস্থিত ছিলেন, ফার্ম মেশিনারি বিভাগের বিভাগীয় প্রধান  মোহাম্মদ মিজানুর রহমান,ক্রাপ ইনস্পেক্টর সপ, আবুল কাসেম মানিক,ওয়ার্ল্ডিং বিভাগের জুনিয়র ইনস্পেক্টর ওমর ফারুক।
উল্যেখ্য বর্তমান সরকারের বৃক্ষ রোপণ কর্মসূচির মাধ্যমে দেশের ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ফলজ, বনজ ও ঊষধী গাছের চারা রোপণে সবুজায়ন ও পরিবেশগত সুবিধা পাবে শিক্ষার্থীরা।
এছাড়াও সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় , আগামী পাঁচ বছরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৫ কোটি গাছ রোপণের পরিকল্পনাও রয়েছে সেখানে। ১৮ হাজার ৯০৭টি বিদ্যালয় ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ
৯ হাজার ২৬৮টি মাদ্রাসা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category