• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি শিশু-কিশোরদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের : দ্বিতীয় দফা  চট্টগ্রামের হাটহাজারীতে অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ঢাকার কেরানীগঞ্জে অবৈধ সার কারখানা সিলগালা; ১ লক্ষ টাকা জরিমানা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলায় জড়িত  : বাংলাফ্যাক্ট বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে  ডেঙ্গু সংক্রমণের প্রতিরোধে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে সরকার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

রুহিয়া থানার নবাগত ওসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

ঠাকুরগাঁও প্রতিনিধি: / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিলাদুন নবীর সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল, সহসভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আপেল মাহমুদ, কোষাধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান আকাশ, নির্বাহী সদস্য মোঃ কুদরত আলী এবং সদস্য মোঃ ইব্রাহিম জামান, মোঃ সুমন আলী, আহসান হাবীব রুবেল, মাসুদুর রহমান, রুবেল রানা, রমজান আলী, আল মনসুর ও বেলাল হোসেনসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে রুহিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, চুরি-ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গণমাধ্যমকর্মীরা বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় নবাগত ওসি মোঃ মিলাদুন নবী বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। অপরাধ দমনে পুলিশ ও জনগণের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

সভায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনগণকে সচেতন করা এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পেশাগত সুসম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় শেষে নবাগত ওসি ও উপস্থিত গণমাধ্যমকর্মীরা রুহিয়া উপজেলার শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category