• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

রংপুরে আত্মপ্রকাশ করল ‘সম্মিলিত মাদক ও সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’: ২০ নভেম্বর বিক্ষোভ সমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক / ৩১ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রংপুরে আত্মপ্রকাশ করেছে নতুন একটি সামাজিক সংগঠন—‘সম্মিলিত মাদক ও সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’। রংপুর সিটি কর্পোরেশনের ১৪, ১৫, ২৮, ২২ ও ২১ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে গতকাল ১৪ নভেম্বর ২০২৬, শুক্রবার রাতে এক বিশেষ সুধীজন সভার আয়োজন করা হয়।

রংপুরের স্বনামধন্য ঠিকাদার ও বিশিষ্ট ব্যবসায়ী, বাবুখার কৃতি সন্তান জনাব আবু আহমেদ সিদ্দিকের কার্যালয়ে দলমত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বয়ং জনাব আবু আহমেদ সিদ্দিক।

সভায় উপস্থিত সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সংগঠনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আবু আহমেদ সিদ্দিক-কে আহ্বায়ক এবং ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর জনাব শাফিউল ইসলাম শাফি-কে সদস্য সচিব নির্বাচিত করা হয়। নতুন এই নেতৃত্ব সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড চিরতরে নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভা থেকে সংগঠনের পক্ষ থেকে একটি কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২০ নভেম্বর ২০২৬, বুধবার বিকেল ৩টায় ‘সম্মিলিত মাদক ও সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’-এর ডাকে রংপুরের লালবাগ বাঘ চত্বরে এক বিশাল মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

উক্ত বিক্ষোভ সমাবেশে রংপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ৫টি ওয়ার্ডসহ সমগ্র রংপুরের সর্বস্তরের সচেতন জনসাধারণ, তরুণ সমাজ এবং পেশাজীবীদের দলে দলে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category