• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে উন্মোচন হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় নয়: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অশ্লীলতা মোকাবিলায় ইসলামী গান, কবিতা, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের ক্ষমতার অপব্যবহার ও অন্যায়-অত্যাচার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো ও মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত গাইবান্ধা মজলিসের খাবার খেয়ে অর্ধশতাদিক হাসপাতালে,অসুস্থ পাঁচ শতাধিক  শ্যামনগরে মানবিক ইউএনও: কার্যালয়ে সাহায্য চাইতে আসা ব্যক্তিকে হুইলচেয়ার উপহার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধা মজলিসের খাবার খেয়ে অর্ধশতাদিক হাসপাতালে,অসুস্থ পাঁচ শতাধিক 

গাইবান্ধা প্রতিনিধি / ২৭ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সাঘাটার কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আটার পিটালি ও ভাত খাওয়ানো হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই অতিথিদের অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়।

​পরিস্থিতি অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই রোগীরা স্থানীয় হাসপাতালগুলোতে ভিড় জমাতে শুরু করেন। এমনকি ওই এলাকার বাইরে থাকা স্বজনদের কাছে পাঠানো খাবার খেয়ে অন্য অঞ্চলেও লোকজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

​সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই হাসপাতালে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুরুতর অবস্থায় ৩ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি রোগীরা স্থানীয় অন্যান্য হাসপাতাল ও বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় বড় ধরনের ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category