• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে উন্মোচন হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় নয়: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অশ্লীলতা মোকাবিলায় ইসলামী গান, কবিতা, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের ক্ষমতার অপব্যবহার ও অন্যায়-অত্যাচার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো ও মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত গাইবান্ধা মজলিসের খাবার খেয়ে অর্ধশতাদিক হাসপাতালে,অসুস্থ পাঁচ শতাধিক  শ্যামনগরে মানবিক ইউএনও: কার্যালয়ে সাহায্য চাইতে আসা ব্যক্তিকে হুইলচেয়ার উপহার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

একুশে সংবাদ ডেস্ক / ২৪ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

শুক্রবার নাগরিক   সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্মরণসভায় দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থের নির্ধারিত বিষয়সমূহ: বিজ্ঞপ্তি অনুযায়ী, স্মারকগ্রন্থে লেখার নির্ধারিত বিষয়ের মধ্যে রয়েছে— বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান; অর্থনৈতিক দর্শন; নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়; সরকার পরিচালনা ও সুশাসন; অন্তিম সময়ে বেগম খালেদা জিয়া এবং তাঁর নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা।

লেখা পাঠানোর নিয়মাবলি: প্রতিটি লেখা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইলে (nagorikshoronshova@gmail.com) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বেগম খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তাঁর রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানকে প্রামাণ্যভাবে তুলে ধরবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category