• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে উন্মোচন হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় নয়: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অশ্লীলতা মোকাবিলায় ইসলামী গান, কবিতা, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের ক্ষমতার অপব্যবহার ও অন্যায়-অত্যাচার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো ও মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত গাইবান্ধা মজলিসের খাবার খেয়ে অর্ধশতাদিক হাসপাতালে,অসুস্থ পাঁচ শতাধিক  শ্যামনগরে মানবিক ইউএনও: কার্যালয়ে সাহায্য চাইতে আসা ব্যক্তিকে হুইলচেয়ার উপহার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শ্যামনগরে মানবিক ইউএনও: কার্যালয়ে সাহায্য চাইতে আসা ব্যক্তিকে হুইলচেয়ার উপহার

সাহেব রেজা , শ্যামনগর প্রতিনিধি / ১২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কার্যালয়ে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সাহায্য পাওয়ার আশায় আসা এক অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক। বুধবার ১১ নভেম্বর সকালে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাটিবারহল গ্রামের বাসিন্দা মো. আমজিয়ার কাগুচি (পিতা: মৃত আজিজুল্লাহ কাগুচি) দীর্ঘদিন ধরে একটি পা না থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। আজ সকালে তিনি সাহায্য বা সরকারি সহযোগিতার আশায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। কথা বলার সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব শামসুজ্জাহান কনক লক্ষ্য করেন, অত্যন্ত কষ্ট করে মানুষটি চলাফেরা করছেন এবং একটি পা না থাকায় তার জীবনযাত্রা কতটা দুর্বিষহ।

আমজিয়ার কাগুচির এই চরম অসহায়ত্ব ও শারীরিক কষ্ট দেখে ইউএনও মহোদয় গভীরভাবে আবেগাপ্লুত হন। তিনি কোনো রকম আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নতুন হুইলচেয়ার উপহার দেন। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে একটি নতুন হুইলচেয়ার পেয়ে মোঃ আমজিয়ার কাগুচি ভীষণ আনন্দিত হন। এই উপহার তার চোখে-মুখে আনন্দের হাসি ফুটিয়ে তোলে এবং তিনি উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের এমন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের পাশে দাঁড়াতে শ্যামনগর উপজেলা প্রশাসনের এই ধরণের মানবিক ও কল্যাণমুখী উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category