• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে উন্মোচন হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় নয়: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অশ্লীলতা মোকাবিলায় ইসলামী গান, কবিতা, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের ক্ষমতার অপব্যবহার ও অন্যায়-অত্যাচার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো ও মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত গাইবান্ধা মজলিসের খাবার খেয়ে অর্ধশতাদিক হাসপাতালে,অসুস্থ পাঁচ শতাধিক  শ্যামনগরে মানবিক ইউএনও: কার্যালয়ে সাহায্য চাইতে আসা ব্যক্তিকে হুইলচেয়ার উপহার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় নয়: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ

একুশে সংবাদ ডেস্ক / ৩২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, জাফরগঞ্জ-বিষ্ণুপুর সেতু নির্মাণের দাবি সংসদে তোলার আশ্বাস

কুমিল্লা প্রতিনিধি

গোমতী নদীর মাটি কেটে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করলে যত প্রভাবশালী ব্যক্তিই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নিয়মের মধ্যে কাজ করতে কোনো ‘হেডম’ বা শক্তির প্রয়োজন হয় না। যারা নদীর মাটি কেটে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

সভায় অবৈধ ইটভাটা চালুর বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান সংসদ সদস্য। তিনি বলেন, যারা অবৈধভাবে ইটভাটা স্থাপন বা চালু করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না। সংশ্লিষ্ট স্থাপনা ভেঙে ফেলারও হুঁশিয়ারি দেন তিনি।

রাজনীতি প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও ভিন্নতা থাকবে। তবে রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রকৃত বিভাজন হওয়া উচিত অপরাধী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সঙ্গে সাধারণ মানুষের। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় দিয়ে রক্ষা করা উচিত নয়।

জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে না। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন উত্থাপন করা হলেও তা গণমাধ্যমে প্রচার করা হয় না। অথচ অনেক সময় সংসদে এমন গতানুগতিক প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর সহজেই গুগলে পাওয়া সম্ভব।

আলোচনা সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের জোর দাবি জানান। তাঁরা বলেন, সেতু না থাকায় দুই পাড়ের মানুষের যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নানা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

রঘুরামপুর গ্রামের বাসিন্দারা জানান, প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর প্লাবিত হয়। নদীভাঙনে হারাতে হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। দীর্ঘদিনের এ সমস্যা থেকে স্থায়ী মুক্তির জন্য তাঁরা গোমতী নদীর গতিপথ পরিবর্তনে ‘লুপ কাটিং’ পদ্ধতি বাস্তবায়নের দাবিও জানান।

এলাকাবাসীর সমস্যার কথা শুনে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আশ্বাস দেন, জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। এলাকার মানুষের কল্যাণ ও স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানাতেও পিছপা হবেন না বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category