• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
Headline
ডিসেম্বরে উন্মোচন হচ্ছে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা গোমতী নদীর মাটি কাটলে কাউকে ছাড় নয়: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অশ্লীলতা মোকাবিলায় ইসলামী গান, কবিতা, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের ক্ষমতার অপব্যবহার ও অন্যায়-অত্যাচার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো ও মানসিকতা পরিবর্তনের আহ্বান রাষ্ট্রপতির ৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শেষ মুহূর্তে নিয়োগ পরীক্ষা স্থগিত গাইবান্ধা মজলিসের খাবার খেয়ে অর্ধশতাদিক হাসপাতালে,অসুস্থ পাঁচ শতাধিক  শ্যামনগরে মানবিক ইউএনও: কার্যালয়ে সাহায্য চাইতে আসা ব্যক্তিকে হুইলচেয়ার উপহার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ক্ষমতার অপব্যবহার ও অন্যায়-অত্যাচার করলে আইনের আওতায় আনা হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

একুশে সংবাদ ডেস্ক / ২৫ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

 

কালাই প্রতিনিধি :

ক্ষমতার অপব্যবহার কিংবা কোনো নাগরিকের ওপর অন্যায়-অত্যাচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ হলরুমে ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২’ (জিএসআইডি-২) আওতায় প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “৫ আগস্টের পর শক্তির দিন শেষ। ক্ষমতার অপব্যবহার কিংবা কারও ওপর অন্যায়-অত্যাচার করা হলে তাকে আইনের আওতায় আনা হবে। প্রতিটি নাগরিক যেন যথাযথভাবে সরকারি সেবা পান, তা নিশ্চিত করতে হবে।”

জয়পুরহাটকে কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে তিনি বলেন, এ অঞ্চলের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে সরকার বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা, ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার ধান-চাল সংরক্ষণাগার নির্মাণ, কালাইয়ে হাউজিং প্রকল্প বাস্তবায়ন, আক্কেলপুরে মরিচচাষিদের প্রণোদনা প্রদান এবং হর্টিকালচার ফার্মের উন্নয়ন। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে আব্দুল বারী বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড ও প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে কালাই উপজেলার প্রায় ৩ হাজার ৩০০ কৃষক উপকৃত হবেন। পাশাপাশি ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের জন্যও আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।

শিক্ষা ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শ্রেণি থেকে তিনজন করে মোট ১৫ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার ও একই রঙের স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নে সরকার ৪১ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে প্যাড বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

সভায় প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category