• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আশরাফুল ইসলাম, রংপুর।। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের নতুন সাফল্য: এক বছরেই ইনোভার-এর ৭০০ ডিলারের নেটওয়ার্ক ও ৪০০ পণ্য ৪৬ বছরের চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ৫৫তম সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন : ১৮ নভেম্বর পর্যন্ত চলবে  নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল

মিঠাপুকুরে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম, রংপুর।। / ৩৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

রংপুরের মিঠাপুকুরে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও দায়বদ্ধতা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার বালুয়ামাসিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (KOICA)-এর অর্থায়নে, সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে পরিচালিত ‘Strengthening the Maternal and Neonatal Health System in Rangpur, Bangladesh (Jononi)’ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ।

বালুয়ামাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের জননী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. ফরাজদুক ভূঞা, মিঠাপুকুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোছা. তাছরিন আখতার, বালুয়ামাসিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাহবুবার রহমান এবং বুজর্গ সন্তোষপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আন হারুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশের জননী প্রকল্পের রংপুর জেলা সমন্বয়কারী মাইনুউদ্দিন ভূঁইয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন গভর্নমেন্ট অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন সেফগার্ডিং ফোকাল মো. রোকনুজ্জামান, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মো. মাসুদুজ্জামান মাসুম।

কর্মশালায় শালাইপুর উচ্চ বিদ্যালয়, বালুয়া উচ্চ বিদ্যালয়, মুরাদদর্প নারায়ণপুর বিদ্যালয় ও খোড়াগাছ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। এ সময় অভিভাবক, শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, কাজী, পুরোহিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কর্মশালার উন্মুক্ত আলোচনা পর্বে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের দায়িত্ববোধ এবং সংশ্লিষ্ট অংশীজনদের দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।এছাড়া আলোচনা শেষে বালুয়ামাসিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জননী প্রকল্পের কার্যক্রমসহ পরিদর্শন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category