• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আশরাফুল ইসলাম, রংপুর।। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের নতুন সাফল্য: এক বছরেই ইনোভার-এর ৭০০ ডিলারের নেটওয়ার্ক ও ৪০০ পণ্য ৪৬ বছরের চলাচলের পথ নিয়ে বিরোধ: বাউন্ডারি নির্মাণ ও উচ্ছেদ ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ ৫৫তম সমবায় আন্দোলনকে পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন : ১৮ নভেম্বর পর্যন্ত চলবে  নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমান আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল

মিঠাপুকুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আশরাফুল ইসলাম, রংপুর।।

আশরাফুল ইসলাম, / ৭ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার ৮ নভেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তর, মিঠাপুকুরের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য সমবায় র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোছাঃ মাহফুজা বেগম।অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ শামীম হাসান, সহকারী পরিদর্শক মোঃ শামছুল ইসলাম এবং মিঠাপুকুর বাজার বণিক সমিতির সেক্রেটারি মোঃ মেহেদী হাসান রিপুল।

এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণকারীরা সমবায়ের গুরুত্ব, ঐক্য, সহযোগিতা ও আর্থসামাজিক উন্নয়নের বার্তা তুলে ধরেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমবায়ের সদস্যরা নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী সমাজ গঠনে সমবায় আন্দোলনের গুরুত্ব অপরিসীম।

বক্তারা সমবায় কার্যক্রমকে আরও
গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার পাশাপাশি নতুন প্রজন্মকে সমবায় আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানান।

আশরাফুল ইসলাম
রংপুর।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category