• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি: ফ্যাসিবাদের হাতে দক্ষিণ এশিয়া ছেড়ে দেওয়া যাবে না প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত: নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের জেহাদসহ শহীদদের ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারে প্রেরণার উৎস: রুহুল কবির রিজভী শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ: পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের জানাজা অনুষ্ঠিত ধানদিয়া ইউনিয়নে ত্রাস সৃষ্টি করে দিনে দুপুরে ইলেকট্রিক করাত দিয়ে প্রায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ  ঢাকা ও নারায়ণগঞ্জে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কানাডা প্রবাসী আবির নূর এরিকের দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রেজুয়ান কবির, / ৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“জীবনে অভিজ্ঞতার কণ্ঠস্বর শুনি: সত্যিকারের কণ্ঠ, সত্যিকারের পরিবর্তন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এবং ল্যাম্ব-এর এস,এ,ওয়াই,-এস,আর,এইচ ও কমিউনিটি সেফটি শিল্ড (সিএস টু) প্রকল্পের আর্থিক সহযোগিতায় শনিবার (১০ অক্টোবর) সকালে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার সেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহরিয়ার পারভেজ, ল্যাম্ব-এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা ও সিএসটু প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিরঞ্জন বর্মন প্রমুখ।

সভায় বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণে সামাজিক কুসংস্কার দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। র‍্যালি ও আলোচনা সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category