• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক পরিবারের কৃতি সন্তান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

আবু ইউসুফ, স্টাফ রিপোর্টার: / ১৮৪ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অদম্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিমের সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (সাবেক এমপি)।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। দেশ গঠনে তোমাদের এগিয়ে আসতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে—এ প্রত্যাশা করি।”

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায়ও এগিয়ে আসতে হবে। কারণ নৈতিক শিক্ষা ছাড়া একটি জাতি কাঙ্ক্ষিতভাবে এগিয়ে যেতে পারে না। দেশ গঠনে ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মু. ইলিয়াস মোল্লা (এমপি)

অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. খলিলুর রহমান মাদানি ও সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেন, “আজ যারা মেধার স্বাক্ষর রেখে এখানে উপস্থিত হয়েছে, তারাই আগামী দিনের ভবিষ্যৎ।” তিনি মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদানের মতো ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের এ উদ্যোগ একটি ব্যতিক্রমী আয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সবাইকে একসঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আগামী বাংলাদেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশাও ব্যক্ত করেন অ্যাডভোকেট শিশির মনির।

মোটিভেশনাল অতিথি হিসেবে বক্তব্য দেন ভিপি আবু সাদিক কায়েম ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

ভিপি আবু সাদিক কায়েম কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “তোমরা যারা আজ কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, তোমাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আগামী দেশ গঠনে তোমরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। তোমরা মানুষের মতো মানুষ হবে। কারণ আগামীর নেতৃত্ব মেধাবীরাই দেবে, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনর রশীদ, শ্রমিক নেতা কবির আহমেদ, মজিবুর রহমান, আলমগীর হোসেন, নুরুল আমীন, হাছিবুল হাসান হাসিব, আজহারুল ইসলাম, সোহেল রানা মিঠু, এইচ এম আতিকুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category