• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
Headline
ডিমলায় তিস্তায় যৌথ টাস্কফোর্সের অভিযান: ২৫ হাজার ঘনফুট পাথর ও ৫ ক্রাশার মেশিন জব্দ, ট্রাক আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা উপেক্ষার অভিযোগ বেলকুচি মডেল কলেজের গভর্নিংবডির বিরুদ্ধে পাঁচ লাখ টাকায় কিডনি বিক্রি, মাস না পেরোতেই চুরির মামলায় গ্রেপ্তার পাঁচবিবিতে অটো ছিনতাইয়ের অভিযোগে চালককে হত্যা, নির্জন স্থানে মিলল মরদেহ শিক্ষার্থীর সার্বিক কল্যাণে আধুনিক ও নৈতিক শিক্ষার বিকল্প নেই —মিরপুর মডেল একাডেমির অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভায় আলহাজ্ব রুহুল আমিন সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে ডেমরা থানা কমিটির শোক শিক্ষাঙ্গনে মাদক, ইভটিজিং ও বিশৃঙ্খলা ঠেকাতে মাউশির নতুন নির্দেশনা আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব ডিএমপির শ্রেষ্ঠ অপরাধ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল জুলাই সনদ বাস্তবায়নে এগোচ্ছে সরকার, আলোচনায় বিরোধী দলকে আমন্ত্রণ

অধরা খান : এটি আমার জন্য বড় শিক্ষা হয়ে থাকবে

বিনোদন ডেস্ক : / ২০ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জায়েদ খানের সঙ্গে ‘ভায়োলেন্স’ সিনেমায় অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা অধরা খানের। তবে পরিচালকের অপেশাদার আচরণের অভিযোগ তুলে শুটিং শুরুর আগেই সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। আন্তর্জাতিক প্রযোজনার এই সিনেমার শুটিং কানাডায় হবে বলে জানানো হয়েছিল তাকে।

নির্মাতা কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অধরার অভিযোগ- পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবকে কারণে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগও হারিয়েছেন তিনি। পুরো অভিজ্ঞতাকে নিজের ক্যারিয়ারের বড় ভুল হিসেবেও দেখছেন তিনি।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে ‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করেন অধরা। নায়িকা লিখেছেন, পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানোর পরও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এতদিন নীরব থাকার কারণ ব্যাখ্যা করে অধরা জানান, তার বক্তব্যের কারণে সিনেমাটির শুটিং কিংবা এর সঙ্গে যুক্ত সহশিল্পী ও কলাকুশলীদের কাজে নেতিবাচক প্রভাব পড়ুক, তা চাননি। তবে নীরব থাকার এই সময়ে তাকে আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

অধরা আরও জানান, চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেসব প্রকল্পের বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। শুধু তাই নয়, সিনেমাটির জন্য অন্যান্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি বজায় রাখতে না পারায় তার কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেয়েছেন বলে দাবি করেন অধরা। আর তার শুটিংয়ের মাত্র ১ দিন আগে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। এমন অভিজ্ঞতা তার কাছে অত্যন্ত হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি।

ফেসবুকে নায়িকা লিখেছেন, ‘বাংলা সিনেমার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই “ভায়োলেন্স”-এর সঙ্গে যুক্ত হয়েছিলাম। কিন্তু এই অভিজ্ঞতা আমার জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। যথাযথ পেশাদারিত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও গভীরভাবে বিবেচনা না করে এই প্রজেক্টে যুক্ত হওয়াকে আমি আমার ক্যারিয়ারের একটি বড় “ভুল” হিসেবেও দেখছি। কিছু অভিজ্ঞতা আমাদের আরও সচেতনভাবে এগিয়ে যেতে শেখায়। পারস্পরিক সম্মান ও পেশাদারিত্ব কখনোই একতরফা হওয়া উচিত নয়। একজন শিল্পী হিসেবে নিজের সময়, শ্রম ও আত্মসম্মানের মূল্য দেওয়াটাও আমার দায়িত্ব। আশা করি, আমার বক্তব্যকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাখ্যা হিসেবেই দেখবেন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category