• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি: ফ্যাসিবাদের হাতে দক্ষিণ এশিয়া ছেড়ে দেওয়া যাবে না প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত: নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের জেহাদসহ শহীদদের ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারে প্রেরণার উৎস: রুহুল কবির রিজভী শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ: পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের জানাজা অনুষ্ঠিত ধানদিয়া ইউনিয়নে ত্রাস সৃষ্টি করে দিনে দুপুরে ইলেকট্রিক করাত দিয়ে প্রায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ  ঢাকা ও নারায়ণগঞ্জে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কানাডা প্রবাসী আবির নূর এরিকের দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দুই দশক ওটিটিতে মুক্তি পেল ‘আওয়ারাপান ২’

বিনোদন ডেস্ক : / ৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রায় দুই দশক পর আবারও পর্দায় ফিরেছেন শিবম পণ্ডিত ওরফে বলিউড অভিনেতা ইমরান হাশমি। ২০০৭ সালের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’-এর শিবম পণ্ডিত চরিত্রে তাকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা।

এবার প্রেক্ষাগৃহের পর ঘরে বসেই দেখা যাবে ‘আওয়ারাপন ২’। সিনেমাটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে।

সম্প্রতি একটি প্রচারমূলক ভিডিওর মাধ্যমে সিনেমাটির ওটিটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রাইম ভিডিও। ভিডিওতে ইমরান হাশমিকে দেখা যায়, হেডফোনে ‘তেরা মেরা রিশতা’ গান শুনতে শুনতে নিজের মতো সময় কাটাচ্ছেন তিনি।

তার গম্ভীর অভিব্যক্তি ও গানের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি জনপ্রিয় মিমের কথা মনে করিয়ে দিয়েছে।

সিনেমাটির ঘোষণা দিয়ে প্রাইম ভিডিও লিখেছে, ‘তোহ ফির আও এক বার ফির শিবম পণ্ডিত সে মিলনে’ (তাহলে আরও একবার শিবম পণ্ডিতের সঙ্গে দেখা করা যাক)।

‘আওয়ারাপান ২’-এর গল্পে শিবম পণ্ডিতের জীবনের অনুশোচনা, শোক ও অতীতের নানা পরিণতি উঠে এসেছে। রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রামে সঙ্গিনী আলিয়ার কবরের পাশে শোকাহত শিবমকে দেখা যায়।

অতীতের অন্ধকার জীবন থেকে বেরিয়ে এসে নতুন অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করে সে। একাকিত্বকে সঙ্গী করে বেঁচে থাকার প্রস্তুতির মধ্যেই জীবনে আসে নতুন এক সম্পর্ক, যা তাকে আশার আলো দেখায়।
কিন্তু নতুনভাবে জীবন শুরুর সেই চেষ্টা একসময় মোড় নেয় নাটকীয় পরিস্থিতিতে। ব্যাংককে গিয়ে আবারও সহিংসতার জগতে জড়িয়ে পড়ে শিবম। যে অতীত থেকে সে পালাতে চেয়েছিল, সেই অতীতের মুখোমুখি হয় তাকে।

নীতিন কক্কর পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি ও শাবানা আজমি। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। পুরোনো সিনেমার জনপ্রিয় চরিত্রকে ফিরিয়ে আনার কারণে শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল এর সিক্যুয়াল। ইমরান, দিশা ও শাবানা আজমি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পুরান গাব্বি, বিজয়ন্ত কোহলি ও সুবিন্দর ভিকি।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ পরিচালনা করেছিলেন মোহিত সুরি। মুক্তির সময় বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও পরবর্তী সময়ে সিনেমাটি দর্শকদের মধ্যে বিশেষ জনপ্রিয়তা অর্জন করে। প্রায় ২০ বছর পর শিবম পণ্ডিতের চরিত্রে ইমরানের প্রত্যাবর্তন সেই পুরনো আবেগকে আবারও সামনে নিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category