• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি: ফ্যাসিবাদের হাতে দক্ষিণ এশিয়া ছেড়ে দেওয়া যাবে না প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত: নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের জেহাদসহ শহীদদের ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারে প্রেরণার উৎস: রুহুল কবির রিজভী শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ: পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের জানাজা অনুষ্ঠিত ধানদিয়া ইউনিয়নে ত্রাস সৃষ্টি করে দিনে দুপুরে ইলেকট্রিক করাত দিয়ে প্রায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ  ঢাকা ও নারায়ণগঞ্জে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কানাডা প্রবাসী আবির নূর এরিকের দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আজীবন সম্মাননা পেলেন নূতন : পরিচালক সমিতি

বিনোদন ডেস্ক : / ৯ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা দিয়েছে। গেল ৫ অক্টোবর এফডিসিতে আয়োজিত বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। নূতনের হাতে সম্মাননা তুলে দেন অভিনেত্রী সুজাতা ও পূর্ণিমা।

সম্মাননা প্রাপ্তির পর নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী নূতন বলেন, ‘আমাকে সম্মানিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রতি। আমি ভীষণ পুলকিত, আনন্দিত। শ্রদ্ধেয় সুজাতা আপার কাছ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করাটা আমার কাছে ভীষণ সম্মানের, তেমনি পূর্ণিমার মতো মিষ্টি আর গুণী অভিনেত্রীর হাত ধরে সম্মাননা নেওয়াটাও আমাকে পুলকিত করেছে। সবার প্রতি আমার কৃতজ্ঞতা।’

এ সময় অভিনেত্রী সুজাতা বলেন, ‘নৃত্য পরিচালকেরা নূতনের মতো গুণী একজন শিল্পীকে সম্মানিত করলেন। খুব ভালো লাগল। আশা করছি এই ধারা অব্যাহত রাখবেন তারা।’

পূর্ণিমা বলেন, ‘এমন একটি সুন্দর ও মর্যাদাপূর্ণ আয়োজনে থাকতে পেরে আমি সত্যিই আনন্দিত। বিশেষভাবে ভালো লেগেছে, আমাদের সবার প্রিয় কিংবদন্তি অভিনেত্রী নূতন ম্যামকে আজীবন সম্মাননা দেওয়ায়। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে তার এই সম্মাননা প্রাপ্তির মুহূর্তের সাক্ষী হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হয়েছেন আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ খান (কালু), সহ-সভাপতি সালাম রিজভী ও ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, প্রচার ও দপ্তর সম্পাদক নুহু রাজ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সজীব মাহমুদ মাইকেল ও ইভান শাহরিয়ার সোহাগ, আন্তর্জাতিক সম্পাদক রোহান ও বিল্লাল।

কার্যনির্বাহী সদস্য হয়েছেন রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জমিসউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল ও অপু বিল্লাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category