উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান আরও জোরদার করেছে বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসন।
অভিযানের অংশ হিসেবে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ মাছ ধরার কারেন্ট ও অন্যান্য জাল জব্দ করা হয়। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা ও মা ইলিশ রক্ষায় নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু উপায়ে ইলিশ শিকারের চেষ্টা করা হলে ভবিষ্যতে এমন অভিযান আরও কঠোর করা হবে।