• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
ভারতের তরুণদের আন্দোলনে নাহিদ ইসলামের সংহতি: ফ্যাসিবাদের হাতে দক্ষিণ এশিয়া ছেড়ে দেওয়া যাবে না প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত: নিরপেক্ষ তদন্তের দাবি জামায়াতের জেহাদসহ শহীদদের ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারে প্রেরণার উৎস: রুহুল কবির রিজভী শাহজালালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জরুরি অবতরণ: পরিদর্শন করলেন পর্যটনমন্ত্রী বিরামপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উজিরপুরে মা ইলিশ রক্ষায় অভিযান: লক্ষাধিক টাকার জাল জব্দ ও ধ্বংস অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুলের জানাজা অনুষ্ঠিত ধানদিয়া ইউনিয়নে ত্রাস সৃষ্টি করে দিনে দুপুরে ইলেকট্রিক করাত দিয়ে প্রায় ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ  ঢাকা ও নারায়ণগঞ্জে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কানাডা প্রবাসী আবির নূর এরিকের দত্তসার রহমানীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালাইয়ে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের উপজেলা কমিটি গঠন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি / ৪৯ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) কালাই সরকারি এম ইউ উচ্চ বিদ্যালয়ের হলরুমে মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রানা হামিদের সভাপতিত্বে এক সাধারণ সভায় উপস্থিত  শিক্ষকদের অধিকাংশের সমর্থনের  মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠিত সভায় সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হককে সভাপতি, বেজখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাদিকুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং নান্দাইল দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট  ‘প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদ’ এর কালাই উপজেলা কমিটি গঠন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. মাহবুবুর রহমান।
উপস্থিত বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন। শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। এ সময় নবগঠিত উপজেলা কমিটির নেতারা শিক্ষকদের ন্যায্য অধিকার বাস্তবায়নে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উক্ত সভায় এ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ নেতৃস্থানীয় শিক্ষক উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category