
চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া অলি আহমদ বীর বিক্রম কলেজের পূর্ব পাশে কেরানি হাট-বান্দরবান সড়কে মাহালিয়া রাস্তার মাথায় পাকা রাস্তার উপরে জনতার গণ পিটুলির হাত থেকে ৩গরু চোরকে আটক করেছে বলে জানা গেছে। সেইসাথে ১টি গরু ও ১টি প্রাইভেট কার গাড়ি উদ্ধার করেন। ০১এপ্রিল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে আটক করা হয় বলে জানা যায়।এ বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার এএসআই সিদ্দিকুর রহমান। আটককৃত আসামিদের ৩জনের মধ্যে ১জনের নাম এমরান পিতা-মনছুর,তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ছত্তার হাটের পাশে পাঠাইন্না কোটা স্কুলের পিছনে বলে গরু চোর মনছুর জানান।এবং অপর ২জন মুমূর্ষু অবস্থায় থাকার কারণে নাম ঠিকানা জানা যায়নি।এদের৷২জনের মধ্যে ১জনের নাম ফয়সাল বলে জানা গেলেও তা পরিপূর্ণ নিশ্চিত নয়। এবং অপর জনের নাম ঠিকানা পাওয়া যাইনি। আটককৃতদেরকে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে বিষয়টি সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আফরিন সোলতানা নিশ্চিত করেছেন। সুত্র জানায়, গরুর মালিক ফারুক, পিতা ছলিম উল্লাহ, গ্রাম-রেইছা বাজার,, বান্দরবান সদর ইউনিয়ন।তিনি জানান,আমি আমার গরুটি মোহাম্মদ জয়নাল আবেদীন, পিতা-দেলোয়ার হোসেনকে গোয়াইল্লা খোলা,পুরাতন ব্রিক ফিল্ড এলাকায় লালন পালনের দায়িত্ব দিই।গরু লালন পালনের দায়িত্বে থাকা জয়নাল আবেদিন বলেন,গরু বাড়ি থেকে বাহিরে রেখে তখন আনুমানিক দুপুর ১২টার দিকে রেইছা বাজার চলে আসলে কিছু ক্ষন পর আমার আম্মু কল করে বলেন গরু প্রাইভেট কারে করে চুরি করে নিয়ে যাচ্ছে।তখন আমরা রেইছা বাজারে আটকানোর চেষ্টা করলে আটকাতে পারিনি। তারপর সুয়ালক গেইটে আটকানোর চেষ্টা করলেও চোরেরা গেইট ভেঙ্গে চলে যায় ।তারপর সাবেক মেম্বার মিন্টু গরুর প্রকৃত মালিক ফারুককে বিষয়টি জানালে ফারুক বাজালিয়া স্টেশনে ফোন দিয়ে সাইফুল ও সজল ড্রাইভারকে জানালে সাইফুল ড্রাইভার জনবল নিয়ে গরু চোরদেরকে প্রাইভেট কারসহ আটকায়।তারপর কে বা কারা সাতকানিয়া থানা পুলিশকে কল দিয়ে জানালে সাতকানিয়া থানার এএসআই সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে জনতার গণপিটুনির হাত থেকে ৩জন গরু চোর, ১টি গরু ও ১টি উৎসুক জনতার হাতে ভাংচুর করা প্রাইভেট কার উদ্ধার করে।এবং ৩গরু চোরকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, 

























