
যেতে নাহি চায় তবু যেতে হয় বিদায় অনেক কষ্টের হয় তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের ফুলপুর থানা পুলিশের উদ্যোগে আজ ১ আগস্ট ২০২৩ইং রোজ মঙ্গলবার বেলা ৪টায় আনুষ্ঠানিকভাবে কনস্টেবল সাইফুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন এর নিজস্ব উদ্যোগে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে কনস্টেবল সাইফুল ইসলাম কে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন ওসি তদন্ত বন্দে আলী এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর তারাকান্দার নব যোগদান কৃত সার্কেল এএসপি মোঃ আতাহারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর থানার ,সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, সাব ইন্সপেক্টর বকুল সাহা, এস আই জাহিদ হাসান, এ এস আই মুস্তাক আহমেদ, এস আই তরিকুল ইসলাম, এস আই মোফাখখির উদ্দিন, এ এস আই আবুল বাসেদ, এ এস আই রতন চৌধুরী, এ এস আই মনিরুল ইসলাম, সহ থানার কর্মরত অনান্য পুলিশ অফিসার বৃন্দ। এসময় ফুলপুর থানার তদন্ত ওসি বন্ধে আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নব যোগদান কৃত ফুলপুর তারাকান্দা সার্কেলে এসপি আতাহারুল ইসলাম। ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন, সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন, এ এস আই শহিদুল ইসলাম, এস আই বকুল সাহা সহ বিদায়ী কনস্টেবল সাইফুল ইসলাম, সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক নুরুল আমিন, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক মোঃ কামরুল ইসলাম খান, সাংবাদিক বাহার উদ্দিন প্রমুখ।
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান 

























