ঢাজা ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের বৃদ্ধ খুন

নেত্রকোনার পুর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রাজধলা বিলের পশ্চিমে রাস্তার পাশে রবিবার (২৭ আগষ্ট) সন্ধায় এই মর্মান্তিক ঘটানাটি ঘটেছে। নিহত ইদ্রিস উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘ দিন ধরে ইদ্রিস আলীর সৎ চাচা আক্কাছ আলীর সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ইদ্রিস আলী রবিবার সন্ধায় বাড়ির পাশে মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। এ সময় আক্কাছ আলী ও তার ছেলে মিজানুর রহমানসহ আরো বেশ কয়েকজন তাকে নৃশংস ভাবে কুপিয়ে শরীর থেকে দুই পা ও একটি হাত আলাদা করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করে। পুর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশের দাফন সম্পন্ন হয়েছে। এই বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

ভোটার নিবন্ধনে এসএসসি সনদ সংযুক্তি বাধ্যতামূলক করল ইসি

পুর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের বৃদ্ধ খুন

সপ্রকাশিত হয়েছে: ১০:৫৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩