ঢাজা ০৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে সীমিত করলো সরকার পর্যটক 

  • অনলাইন ডেস্ক
  • সপ্রকাশিত হয়েছে: ০৯:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১৪৩ শেয়ার

কোরাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ ঠিক রাখতে পর্যটক যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতে বলা হয়, নভেম্বর মাসে সেন্টমার্টিনে কোনো পর্যটক রাত্রিযাপন করতে পারবেন না। আর ডিসেম্বর ও জানুয়ারি মাসে দিনে সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন। যারা রাত্রেও অবস্থান করতে পারবেন প্রবাল দ্বীপটিতে। আর ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিনে সরকার পর্যটক যাতায়াত বন্ধ রাখবে। এ সময়ে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, সেন্টমার্টিন কোরাল দ্বীপ। পরিবেশ ঠিক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিবেশবান্ধব সেন্টমার্টিন গড়ার চিন্তা থেকে এই পদক্ষেপগুলো নেয়া হয়েছে। সিঙ্গেল প্লাস্টিক সেন্টমার্টিনে নিয়ে যাওয়া স্থায়ীভাবে বন্ধ করা হবে। দিনে দুই হাজার পর্যটক কীভাবে নির্ধারণ করা হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যটকরা যখন যাবেন তখন নাম্বারিং করা হবে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাইম আলী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

সেন্টমার্টিনে সীমিত করলো সরকার পর্যটক 

সপ্রকাশিত হয়েছে: ০৯:৩৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪