ঢাজা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল

  • অনলাইন ডেক্স
  • সপ্রকাশিত হয়েছে: ১২:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৭৯ শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল।

সোমবার মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল জানান, সম্প্রতি বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত এবং উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ড. আলী হায়দার আহমেদ ঢাকায় সফর করেন। সে সময় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রদত্ত আতিথেয়তার তিনি ভূয়সী প্রশংসা করেন।

শোক বইয়ে স্বাক্ষরকালে বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন। শোকের এই সময়ে বাংলাদেশের জনগণের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানানোর জন্য তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে সেখানে কর্মরত কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান

খালেদা জিয়ার স্মরণে মালদ্বীপে শোক বইয়ে স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ খালিল

সপ্রকাশিত হয়েছে: ১২:৪৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬