• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline
রূপপুরের ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পেশ এনসিপিতে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ হাজার ফুট গভীরে গ্যাস অনুসন্ধান শুরু চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১ বাংলাদেশকে বিশ্বসেরা শিক্ষা হাবে রূপান্তরের সক্ষমতা রয়েছে: শিক্ষামন্ত্রী বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তার বদলি ও পদায়ন জনগণ চাইলে ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন লুৎফর রহমান ইপিজেড থানার অভিযানে ২২০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রধানমন্ত্রীর কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ হাওরাঞ্চলের কৃষকদের জন্য তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি শুরু

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন: শার্ট নীল, প্যান্ট খাকি হচ্ছে

একুশে সংবাদ ডেস্ক / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের পোশাকে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পুলিশের আবেদন ও সার্বিক গ্রহণযোগ্যতার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেট্রোপলিটন ও জেলা পুলিশের ইউনিফর্মে আগের মতো নীল রঙের শার্ট বহাল থাকবে, তবে প্যান্ট হবে খাকি রঙের।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’র সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, নতুন পোশাক বাস্তবায়নে কাপড় উৎপাদন ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে, তবে দ্রুতই এটি কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের বদলি ও অবসর প্রসঙ্গে তিনি বলেন, এসব নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ এবং আইনানুগভাবেই সম্পন্ন হচ্ছে।

জামিনে মুক্ত অপরাধীদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের সিদ্ধান্ত আইনি বিষয় হলেও তারা যাতে পুনরায় অপরাধে জড়াতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

তিনি জানান, গত ১ মে থেকে সারাদেশে মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা অংশ নিচ্ছে। বড় মাদক চোরাচালানকারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, উখিয়া ও টেকনাফে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিরাপত্তা, শৃঙ্খলা ও মাদক চোরাচালান প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

সাম্প্রতিক সংসদ অধিবেশন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল একটি প্রাণবন্ত ও কার্যকর অধিবেশন, যেখানে সরকারি ও বিরোধী দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে গঠনমূলক আলোচনা ও আইন প্রণয়ন হয়েছে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা