• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : চিফ হুইপ নূরুল ইসলাম দেশের ‎বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৮৫ বিলিয়ন ডলার ২০ বছর পর গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস জাহের আলভীর জামিন নামঞ্জুর লিঙ্গবৈষম্য নিয়ে সরব কৃতি কঙ্গো ইবোলায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে : ডব্লিউএইচও দক্ষিণ ইউরোপে নতুন দাবানলে বাড়িঘর ছেড়ে গেছে হাজারো মানুষ ২-১ গোলে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে জয় স্বপ্নেরও অতীত : হালান্ড

ভবানীপুরে মমতার পরাজয়, জয়ী শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক: / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিজের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে পরাজিত হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১১৪ ভোটের ব্যবধানে হেরে যান তিনি।

সোমবার (৪ মে) ভোট গণনার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়। সপ্তম রাউন্ড শেষে তিনি প্রায় ১৭ হাজার ভোটে এগিয়ে ছিলেন, তবে ১৪তম রাউন্ডে সেই ব্যবধান কমে ৪ হাজারের নিচে নেমে আসে। শেষ পর্যন্ত সব ব্যবধান পুষিয়ে জয় নিশ্চিত করেন শুভেন্দু অধিকারী।

দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রটি ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। এবারের ফলাফলে সেই অবস্থানে বড় ধরনের পরিবর্তন দেখা গেল।

জয়ের পর শুভেন্দু অধিকারী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটি জনগণের রায়। তিনি দাবি করেন, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের সমর্থনের কারণেই তিনি জয়ী হয়েছেন।

তিনি আরও বলেন, এই জয় ‘অরাজক শাসনের’ বিরুদ্ধে জনগণের প্রতিফলন।

অন্যদিকে, ফলাফল প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। তিনি এই ফলাফলকে ‘অনৈতিক জয়’ বলে অভিহিত করেন এবং দাবি করেন, নির্বাচন কমিশন ও বিজেপির যোগসাজশে অনেক আসনে প্রভাব বিস্তার করা হয়েছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ভবানীপুর কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ২০২১ সালের নন্দীগ্রাম নির্বাচনের পর এটি দ্বিতীয়বারের মতো শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category