• বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
রূপপুরের ‘বালিশ কাণ্ড’ দুর্নীতির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে পেশ এনসিপিতে বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকের যোগদান ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ হাজার ফুট গভীরে গ্যাস অনুসন্ধান শুরু চট্টগ্রাম থেকে আত্মসাৎ হওয়া ৬০ লাখ টাকার কাপড় উদ্ধার, গ্রেফতার ১ বাংলাদেশকে বিশ্বসেরা শিক্ষা হাবে রূপান্তরের সক্ষমতা রয়েছে: শিক্ষামন্ত্রী বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তার বদলি ও পদায়ন জনগণ চাইলে ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হবেন লুৎফর রহমান ইপিজেড থানার অভিযানে ২২০০ পিস ইয়াবা ও ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রধানমন্ত্রীর কাছে ২০২১-২২ অর্থবছরের অডিট রিপোর্ট পেশ হাওরাঞ্চলের কৃষকদের জন্য তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি শুরু

বাংলাদেশকে বিশ্বসেরা শিক্ষা হাবে রূপান্তরের সক্ষমতা রয়েছে: শিক্ষামন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৩১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬
ছবি : পিআইডি

ডেস্ক রিপোর্ট:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় ও সেরা শিক্ষা হাবে পরিণত হওয়ার সকল সক্ষমতা বাংলাদেশের রয়েছে। এ লক্ষ্যে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও কার্যকর পরিকল্পনা বাস্তবায়ন।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ভবিষ্যৎ দিকনির্দেশনা ও জাতীয় লক্ষ্য অর্জনে যৌথ কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বাংলাদেশ হবে পৃথিবীর সবচেয়ে সেরা এডুকেশন হাব। আমাদের প্রয়োজনীয় রিসোর্স, মেধা, প্রোগ্রাম এবং দৃঢ় ইচ্ছাশক্তি রয়েছে। এগুলোকে বাস্তবে রূপ দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। “মাত্র ১৬ দিনে শিক্ষা মন্ত্রণালয়ে যে কাজ হয়েছিল, তা ১৬ বছরেও করা কঠিন,”—বলেন তিনি।

ড. মিলন বলেন, দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষা উন্নয়নে গভীর আগ্রহী ছিলেন এবং শিক্ষাকে ঘিরে তার সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। “তিনি তিনটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেন—শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা,”—যোগ করেন মন্ত্রী।

বাংলাদেশকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্রে পরিণত করতে বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। অতীতে বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণ করত উল্লেখ করে ভবিষ্যতেও সেই সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ শেষে দেশে ফিরে অবদান রাখার প্রবণতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, টেকসই সিদ্ধান্ত গ্রহণে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের মতামত নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা, স্কলারশিপ প্রদান এবং ট্রাস্টভিত্তিক পরিচালনা ব্যবস্থাও পর্যালোচনা করা হবে।

তিনি বলেন, সরকার দ্রুত সিদ্ধান্ত গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে চায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সভাপতি মো. সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা