• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু লিবিয়া থেকে দেশে ফিরল আরো ১৭০ বাংলাদেশি : পররাষ্ট্র মন্ত্রণালয় টাঙ্গাইলে কালিহাতীতে ট্রাক উল্টে নিহত ১০ জনের বাড়ি নওগাঁ রাজধানীর পশুর হাট, বাড়ছে ক্রেতা-বিক্রেতার ভিড় জমে উঠেছে  দেশে ২ কোটির বেশি শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী শত বঞ্চনার মাঝেও যিনি শুনিয়েছেন মানবমুক্তির গান : জাতীয় কবি  প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী থাকবেন : ঈদের প্রধান জামাত সাড়ে ৭টায় জামায়াত আমির এবার মক্কায় ঈদ করবেন  মার্কিন আলোচনা ব্যর্থ হলে সর্বোচ্চ কঠোর জবাব দেবে ইরান রাষ্ট্রীয় ও কৌশলগত সর্বোচ্চ নেতার অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেবে না ইরান 

হারানো এডমিট কার্ড উদ্ধার, এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ পুরস্কৃত সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিম

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম: / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চট্টগ্রামে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক উত্তর বিভাগ। হারিয়ে যাওয়া এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড দ্রুত উদ্ধার করে এক এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এ ঘটনায় সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেছেন সিএমপি কমিশনার।

জানা যায়, রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের পরীক্ষাকেন্দ্র ছিল বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ (বাওয়া)। বৃহস্পতিবার সকালে নগরীর রৌফাবাদ এলাকা থেকে বিআরটিসির দোতলা বাসযোগে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে অসাবধানতাবশত সে তার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডসহ গুরুত্বপূর্ণ ফাইলটি বাসে ফেলে নেমে যায়।

পরবর্তীতে বাওয়া স্কুল এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তারা তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে সকল স্টেশনে তথ্য পাঠান এবং বাসটির সন্ধানে অভিযান শুরু করেন।

এ সময় পরীক্ষার্থী সাদাফ মজুমদার মানসিকভাবে ভেঙে পড়লে পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন দেন। একইসঙ্গে তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশে সহায়তা করা হয়। এছাড়া পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থাও করা হয়।

ডেল্টা থ্রি’র তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে বাসগুলো তল্লাশি চালিয়ে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করেন এবং দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। পরে সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত ফাইলটি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের হাতে হস্তান্তর করা হয়। ফলে সে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।

পুলিশের এমন তাৎক্ষণিক মানবিক উদ্যোগে পরীক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিও ধন্যবাদ জানান তারা।

এদিকে, প্রশংসনীয় এ কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা