• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
সন্ধ্যার মধ্যে নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের আভাস : আবহাওয়া অধিদপ্তরের জনগণ চাইলে আগামীতে ৩৯ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হচ্ছেন লুৎফর রহমান বিশ্বকাপ ফুটবলের গানে মানবতার সুর বার্তা দিলেন : মাহবুবুল খালিদ বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেয়ার হুমকি মেক্সিকো ফুটবলারদের : ফুটবল ফেডারেশন হ্যান্ডবল থেকে যে কারণে বেঁচে গেলো পিএসজি : চ্যাম্পিয়ন্স লীগ তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনা : থালাপতি বিজয় শাকিবের রকস্টার সিনেমার টিজার প্রকাশ -মুক্তি পাবে  ‘তোমাদের গল্প-২’ : ঈদে আসছে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হতে কংগ্রেসের দ্বারস্থ বিজয়, যে শর্ত জুড়ে দিল রাহুলের দল ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%

আলোচনা পেছন থেকে ছুরি চালায় যুক্তরাষ্ট্র: ম্যাক্রনকে পেজেশকিয়ান

আন্তজাতিক ডেস্ক / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আলোচনা চলাকালীন হামলা চালানো এবং অবরোধ জারি রাখায় যুক্তরাষ্ট্র পেছন থেকে ছুরি চালায় এমনটা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটনের চরিত্র ব্যাখা করে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথের বদলে হুমকি, চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞার মাধ্যমে কাজ করতে চায়। তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না।

তিনি আরো বলেন, ইরান ২বার যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলেছে। ২বারই আলোচনা চলাকালীন ইরানের সঙ্গে আগ্রাসী আচরণ করা হয়েছে এবং সামরিক হামলা চালানো হয়েছে। এমন আচারণকে তিনি পেছন থেকে ছুরি মারার সমতুল্য বলেও জানান। পেজেশকিয়ান বলেন, যেকোন ফলপ্রসূ আলোচনার জন্য অবশ্যই যুদ্ধের স্থায়ী অবসান হতে হবে এবং ভবিষ্যতে এমন হামলা আর হবে না তার নিশ্চয়তা দিতে হবে।

এসময় তিনি আরব আমিরাতের উপর হামলা চালানোর কথা অস্বীকার করেন। হরমুজ প্রণালি নিয়ে তিনি বলেন, ইরান দীর্ঘসময় ধরেই সফলভাবে এই গুরুত্বপূর্ণ জলপথের দেখাশোনা করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে এখন তা ব্যাহত হচ্ছে। হরমুজ নিয়ে যেকোন আলোচনার পূর্বে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অবরোধ প্রত্যাহার করতে হবে। এদিকে ম্যাক্রন জানিয়েছেন প্যারিস যুদ্ধবিরতির কাঠামো সমর্থন করে। তারা আলোচনা এগিয়ে নিয়ে যাবার জন্য সকল ধরণের সহয়তা করতে প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা