• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে ৫২%

আন্তজাতিক ডেস্ক / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের বাজারে সাধারণ মানের পেট্রোলের (রেগুলার গ্যাসোলিন) দাম গত এক সপ্তাহে গ্যালনপ্রতি ৩১ সেন্ট বেড়েছে। বুধবার (৬ মে) অটো ট্রাভেল সংস্থা এএএ–এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের গড় দাম পৌঁছেছে ৪.৪৮৩ ডলারে (প্রায় ৩.৩১ পাউন্ড)।

নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম এপির বরাতে এ তথ্য জানিয়েছে ইয়াহু।

 

প্রতিবেদন অনুযায়ী, গাড়ির জ্বালানি তেলের দাম এভাবে লাফিয়ে বাড়ার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থাকে। এই সরু জলপথটি দিয়ে সাধারণত বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

কিন্তু যুদ্ধের কারণে এই প্রণালীর কাছাকাছি তেলের ট্যাংকারগুলো আটকা পড়েছে। ইরান তাদের উপকূলীয় এই জলপথটি কার্যত বন্ধ করে দেওয়ায় গত দুই মাস ধরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়ছে, যা গ্যাসোলিন তৈরির প্রধান উপাদান।

 

এপ্রিলের মাঝামাঝি সময়ে সংঘাত কমে আসার আভাস পাওয়ায় যুক্তরাষ্ট্রে তেলের দাম টানা দুই সপ্তাহ ধরে কমতির দিকে ছিল।

এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির গ্লোবাল ফুয়েল রিটেইল পরিচালক রব স্মিথ বলেন, ‘প্রাথমিক যুদ্ধবিরতি ঘোষণার পর এক ধরনের আশাবাদ তৈরি হয়েছিল যে, হয়তো সংঘাতের সমাপ্তি শুরু হতে যাচ্ছে। এর ফলে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে, যার ধারাবাহিকতায় খুচরা বাজারেও দাম কমিয়েছিলেন বিক্রেতারা।’

তবে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শত্রুতা আরও গভীর হওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হয়। এর ফলে দাম কমার ধারা বদলে গিয়ে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category