• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
Headline
রাশিয়াকে সিআইএ প্রধানের সতর্কবার্তা করতে : মার্কিন গণমাধ্যম স্পিকারের শোক নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায়  আকস্মিক বন্যা নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ ট্রানজিটের নামে ভারতের জন্য খুলে দেওয়া তিন চুক্তি, বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত? নেপালে সম্প্রতি ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী  আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন  সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !

হারানো এডমিট কার্ড উদ্ধার, এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ পুরস্কৃত সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিম

মোঃ রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম: / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চট্টগ্রামে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক উত্তর বিভাগ। হারিয়ে যাওয়া এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড দ্রুত উদ্ধার করে এক এসএসসি পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন কর্তব্যরত পুলিশ সদস্যরা। এ ঘটনায় সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেছেন সিএমপি কমিশনার।

জানা যায়, রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের পরীক্ষাকেন্দ্র ছিল বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ (বাওয়া)। বৃহস্পতিবার সকালে নগরীর রৌফাবাদ এলাকা থেকে বিআরটিসির দোতলা বাসযোগে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে অসাবধানতাবশত সে তার রেজিস্ট্রেশন কার্ড ও এডমিট কার্ডসহ গুরুত্বপূর্ণ ফাইলটি বাসে ফেলে নেমে যায়।

পরবর্তীতে বাওয়া স্কুল এলাকায় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট আতিকুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যদের বিষয়টি জানালে তারা তাৎক্ষণিকভাবে ডেল্টা থ্রি’র মাধ্যমে সকল স্টেশনে তথ্য পাঠান এবং বাসটির সন্ধানে অভিযান শুরু করেন।

এ সময় পরীক্ষার্থী সাদাফ মজুমদার মানসিকভাবে ভেঙে পড়লে পুলিশ সদস্যরা তাকে সাহস ও মানসিক সমর্থন দেন। একইসঙ্গে তার পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে তাকে নির্ধারিত হলরুমে প্রবেশে সহায়তা করা হয়। এছাড়া পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি হোয়াটসঅ্যাপে পাঠানোর ব্যবস্থাও করা হয়।

ডেল্টা থ্রি’র তথ্য প্রচারের পর বিভিন্ন ইউনিট বাসটির সন্ধানে কাজ শুরু করে। একপর্যায়ে সার্জেন্ট আতিকুর রহমান বিআরটিসি বাসস্ট্যান্ডে গিয়ে বাসগুলো তল্লাশি চালিয়ে হারিয়ে যাওয়া ফাইলটি উদ্ধার করেন এবং দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। পরে সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উদ্ধারকৃত ফাইলটি পরীক্ষার্থী সাদাফ মজুমদারের হাতে হস্তান্তর করা হয়। ফলে সে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়।

পুলিশের এমন তাৎক্ষণিক মানবিক উদ্যোগে পরীক্ষার্থীর অভিভাবক সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিও ধন্যবাদ জানান তারা।

এদিকে, প্রশংসনীয় এ কাজের স্বীকৃতিস্বরূপ সিএমপি কমিশনার সার্জেন্ট আতিকুর রহমান ও তার টিমকে পুরস্কৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category