• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

যুক্তরাষ্ট্র আজই জবাব চায় 

আন্তজাতিক ডেস্ক / ৭৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ প্রস্তাবগুলোর জবাব ইরানের কাছ থেকে শুক্রবারের মধ্যেই চেয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেছেন, ওয়াশিংটন আশা করছে ইরান প্রস্তাবের সাড়া আজকের মধ্যেই দেবে।

সাংবাদিকদের রুবিও বলেন, ইরানের জবাব আমাদের আজকের মধ্যে পাওয়া উচিৎ। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত তেহরানের প্রতিক্রিয়া পায়নি। আমি আশা করি এটা গুরুতর প্রস্তাব এবং এতে আলোচনা প্রক্রিয়া সামনে অগ্রসর হবে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই শুক্রবার বলেছেন, তেহরান এখনো মার্কিন প্রস্তাবগুলো পর্যালোচনা করছে। তাসনিম নিউজ এজেন্সি তিনি বলেছেন, প্রস্তাবটি পর্যালোচনাধীন রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পর আমরা অবশ্যই তা ঘোষণা করব।

হরমুজ প্রণালিতে উভয় দেশের পাল্টাপাল্টি হামলা প্রসঙ্গে বাঘেই বলেন, ইরান নামমাত্র যুদ্ধবিরতি পরিস্থিতিতে রয়েছে। তিনি উল্লেখ করেন যে, সশস্ত্র বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, যে কোনো আগ্রাসন বা দুঃসাহসিকতার বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category