• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র : কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিও’র বৈঠক

আন্তজাতিক ডেস্ক / ৪০ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্র কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে।

শান্তি প্রস্তাবের বিষয়ে তেহরানের জবাবের অপেক্ষায় থাকা ওয়াশিংটনের কাছে কাতার এখন গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, রুবিও কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ইস্যুতে কাতারের অংশীদারিত্বের প্রশংসা করেছেন।

এতে আরও বলা হয়, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যজুড়ে হুমকি মোকাবেলা ও স্থিতিশীলতা-নিরাপত্তা নিশ্চিতে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেছেন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category