• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

গুরুদ্বারে সেবামূলক কাজে অভিনেত্রী প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক : / ৪১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও পরিচিত। এবার তিনি মানুষের সেবা ও আধ্যাত্মিকতায় সময় কাটিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি ভারতের পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত শ্রী হরমন্দির সাহিব-এ যান তিনি, যা স্বর্ণমন্দির নামেই বেশি পরিচিত। সেখানে মাথা নত করে প্রার্থনা করার পাশাপাশি দর্শনার্থীদের খাবার পরিবেশনসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে অংশ নেন প্রীতি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, হলুদ রঙের সালোয়ার-কামিজ ও মাথায় ওড়না পরে গুরুদ্বারে উপস্থিত হয়েছেন এই অভিনেত্রী।

অন্য ভক্তদের মতোই তিনি প্রার্থনায় অংশ নেন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। জানা গেছে, এদিন তিনি শুধু নিজের জন্য নয়, তার ক্রিকেট দল পাঞ্জাব কিংস-এর সাফল্যের জন্যও প্রার্থনা করেছেন। দলটির সহ-মালিক হিসেবে প্রীতি সবসময়ই দলের পাশে থাকেন এবং মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দিতে দেখা যায় তাকে।

এর আগেও মহাকুম্ভে দেখা গিয়েছিল প্রীতিকে। ব্যস্ত জীবনের মাঝেও তার আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক দেখে ভক্তদের ধারণা, দিন দিন ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে আরও বেশি মনোযোগী হয়ে উঠছেন তিনি। উল্লেখ্য, নির্মাতা মণিরত্নম-এর ‘দিল সে’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু হয় প্রীতির। ২০১৮ সালের পর অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, শোনা যাচ্ছে ২০২৬ সালে তিনি আবারও বড় পর্দায় ফিরছেন। পরিচালক রাজকুমার সন্তোষী-এর ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমায় অভিনয় করছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category