• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
থালাপতির শপথের পর তৃষার রহস্যময় বার্তা, নতুন করে সম্পর্কের গুঞ্জন : আলোচিত জুটি  বাদ পড়লেন ভূমি : ‘দ্য রয়্যালস’র পাকিস্তানকে হারানোর স্বপ্ন দেখছেন আশরাফুল : চতুর্থ দিন শেষে আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা : বিশ্বকাপ ফুটবল দুই ম্যাচ পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ তিন দিনের যুদ্ধবিরতি শেষ হতেই কিয়েভে রাশিয়ার ড্রোন হামলা : ইউক্রেন গত মাসে ইরানে হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত: সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল বাজিতপুর মডেল মসজিদে মাওলানা আব্দুস সাত্তার সাহেবকে রাখার দাবিতে জনমত জোরালো আবেদনের শেষ সময় ১৫ মে, সরকারিভাবে ৮৮ জন নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই  দেশে হামের ঊর্ধ্বগতি রোধে কমিউনিটি স্বাস্থ্যসেবা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ : ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় / ৫ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন উপলক্ষে তাঁর যাত্রাপথে বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ঔষধি গাছ রোপণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সোমবার এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিটি তদারকি করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে বলা হয়, ‘শপথ গ্রহণের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে তাঁর যাত্রাপথজুড়ে ৮৫টি ঔষধি গাছ রোপণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।’

পোস্টে আরও বলা হয়, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডা. আউয়াল বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শনে আসবেন ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত। এ কারণেই পিজি হাসপাতালের সামনে শাহবাগ মোড় থেকে বাংলামোটর পর্যন্ত সড়ক ডিভাইডারজুড়ে ঔষধি বৃক্ষরোপণের আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সসোমেক ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. মো. ইমরান হোসেন, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি, ড্যাব নেতা ডা. ওয়ারা সালেহ সিফাত, ডা. নিশাত সুলতানা মুন্নী, ডা. মাহবুব, ডা. প্রিন্স, যশোর মেডিকেল ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোর্শেদা আক্তার ঝর্না, ফমেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. মুস্তাকিম কবীর, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান এবং ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি ডা. সাব্বির আহমেদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা