• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

প্রবাসীর মৃত্যু, শেষ ঠিকানা সৌদি আরবেই — টাকার কাছে হার মানলো ভালোবাসা!

ইকবাল খান, স্টাফ রিপোটার / ১০১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

দুই দিন আগে স্ট্রোক করে না ফেরার দেশে পাড়ি জমালেন এক প্রবাসী বাংলাদেশি যুবক। দীর্ঘদিন ধরে পরিবারের স্বপ্ন পূরণে সৌদি আরবে শ্রম দিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, জীবনের শেষ মুহূর্তে আর ফেরা হলো না নিজের জন্মভূমিতে।

আজ সৌদি আরবেই সম্পন্ন হয়েছে তার দাফন। জানা গেছে, মৃত্যুর পর প্রবাসীর মালিক পরিবারের কাছে দুটি প্রস্তাব দেন। যদি সৌদি আরবেই দাফন করতে রাজি হয় পরিবার, তাহলে কিছু আর্থিক সহায়তা দেওয়া হবে। আর যদি মরদেহ দেশে নিতে চায়, তাহলে দেশে পাঠানোর সম্পূর্ণ খরচ বহন করা হবে।

কিন্তু হৃদয়বিদারক বিষয় হলো—পরিবার শেষ পর্যন্ত মরদেহ দেশে আনতে রাজি হয়নি। তারা আর্থিক সহায়তাকেই বেছে নিয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা ও আবেগঘন প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, প্রবাসীদের জীবন যেন শুধুই টাকার হিসাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। জীবনের শেষ বিদায়েও প্রিয়জনকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা হারিয়ে যাচ্ছে বাস্তবতার কঠিন চাপে।

একজন প্রবাসীর জীবন কতটা কষ্ট, ত্যাগ আর নিঃসঙ্গতার—এই ঘটনাই যেন আবারও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

হায়রে প্রবাসী জীবন!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category