দুর্ধর্ষ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী টিপু’কে কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়নগঞ্জ এর যৌথ আভিযানিক দল। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানার মামলা নং-২১, তারিখ-২৬ এপ্রিল ২০২৬ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় পলাতক আসামি টিপু কুমিল্লা জেলার বুড়িচং থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ মে ২০২৬ইং তারিখ আনুমানিক ১৯২০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, নারায়নগঞ্জ এর একটি যৌথ আভিযিানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজার এলাকায় অভিযান পরিচালানা করে বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামি টিপু (৩২), পিতা-করিম প্রকাশ চুনা করিম, সাং-রহমতপাড়া, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।