• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১-দলীয় জোট এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি ১৩ নম্বর রুটে ৬০০ অবৈধ মেক্সিমা চলাচলের অভিযোগ, সাগরিকা মোড়ে শ্রমিকদের মানববন্ধন টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের (আরআরএফ) এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

একুশে সংবাদ ডেস্ক / ৩৯ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
এসপি জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর নগরের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নথিভুক্ত হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল পুলিশ অফিসার্স মেসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহে উসকানির সঙ্গে সংশ্লিষ্ট দুটি নির্দিষ্ট বার্তার প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। ডিআইজি জানান, একটি বার্তায় আগামী ডিসেম্বরে ‘আগের অবস্থায় ফিরে যাওয়া’ ও ‘আগের সরকারকে পুনর্বাসনের’ কথা উল্লেখ রয়েছে। অপর বার্তায় ওই মাসে জীবন বাজি রেখে সবাইকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছে। তবে বার্তাগুলো একজনের সঙ্গে নাকি একাধিক ব্যক্তির সঙ্গে আদান-প্রদান হয়েছে, তদন্তের স্বার্থে তা প্রকাশ করেননি তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন জাহাঙ্গীর আলম এবং বাহিনীর সংবেদনশীল তথ্য পাচার করছিলেন। সিএমপির এক কর্মকর্তা এজাহারের বরাতে জানান, জাহাঙ্গীর আলমের মুঠোফোন থেকে পাঠানো বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে জনগণকে রাজপথে নামার আহ্বান জানানো হয়েছিল।

পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর গত মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করেন। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

ঘটনাটি নিয়ে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম বিভাগীয় তদন্ত পরিচালনা করছেন। ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী জানান, প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন ইতোমধ্যে পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানো হয়েছে। সেখান থেকে বিধি অনুযায়ী পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া হালিশহরে তার কর্মস্থলে অন্য কোনো পুলিশ সদস্য বা ব্যক্তি এ চক্রের সঙ্গে জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।

উল্লেখ্য, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গ্রেপ্তারের আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম আরআরএফের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category