• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১-দলীয় জোট এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি ১৩ নম্বর রুটে ৬০০ অবৈধ মেক্সিমা চলাচলের অভিযোগ, সাগরিকা মোড়ে শ্রমিকদের মানববন্ধন টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি

একুশে সংবাদ ডেস্ক / ২৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

অঙ্গসংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি পালনের নির্দেশ, সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক:

বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কোনো রাজনৈতিক দলের পাল্টা কর্মসূচি কিংবা প্রতিরোধমূলক পাহারা নয়, বরং নিজস্ব উদ্যোগে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের মাধ্যমে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চায় দলটির শীর্ষ নেতৃত্ব।

বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি পালন করবে। এর মাধ্যমে দলীয় নেতা-কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় রাখা এবং সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বিজয়ের মাসে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন। পাশাপাশি বিএনপিপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনকেও পৃথক কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে গ্রহণ করা হবে না বলে বৈঠক সূত্র জানিয়েছে। একই সঙ্গে অতীতের মতো পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচি প্রতিহত করার কৌশল থেকেও দূরে থাকার সিদ্ধান্ত রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপির সামনে এখন দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সক্রিয় রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ। বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দলটি সেই সাংগঠনিক লক্ষ্য অর্জনে এগোতে চায়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।”

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের কর্মসূচিগুলো বিএনপি ও অঙ্গসংগঠনগুলো পৃথকভাবে ঘোষণা করবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে বিজয়ের মাসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় সাংগঠনিক তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category