• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১-দলীয় জোট এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি ১৩ নম্বর রুটে ৬০০ অবৈধ মেক্সিমা চলাচলের অভিযোগ, সাগরিকা মোড়ে শ্রমিকদের মানববন্ধন টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি

Reporter Name / ২৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
সংগৃহীত ছবি

তথ্যদাতার পরিচয় ও ফোন নম্বর গোপন রাখার আশ্বাস; সীমান্তে বসানো হয়েছে ২৫ থেকে ৩০টি নতুন তল্লাশিচৌকি

নিজেস্ব প্রতিবেদক :

যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের অবৈধভাবে দেশে প্রবেশের তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তথ্যদাতার ব্যক্তিগত পরিচয় ও ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দিয়েছে বাহিনীটি।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুরে ৪৯ বিজিবির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

মতবিনিময়কালে তিনি বলেন, ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের দেশে প্রবেশের বিষয়ে কোনো তথ্য থাকলে তা বিজিবিকে জানাতে হবে। এ ধরনের তথ্য পাওয়া গেলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এ ধরনের ফেরারি আসামিদের বিষয়ে তথ্য দিয়ে কেউ সহযোগিতা করলে বিজিবি তাঁর ব্যক্তিগত পরিচয় ও ফোন নম্বর সম্পূর্ণ গোপন রাখবে। পাশাপাশি তথ্যদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হবে। বিজিবি সদর দপ্তর, সেক্টর সদর দপ্তর ও ব্যাটালিয়ন পর্যায় থেকে এ পুরস্কারের ব্যবস্থা করা হবে।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ ঠেকাতে দক্ষিণ-পশ্চিম সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান ব্যাটালিয়ন অধিনায়ক। এ লক্ষ্যে যশোরের বেনাপোলসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নতুন করে ২৫ থেকে ৩০টি তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে।

সাইফুল আলম জানান, সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। রাতের বেলায় নজরদারি জোরদার করতে স্থাপন করা হচ্ছে সার্চলাইট। পাশাপাশি থার্মাল ক্যামেরা ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে সড়কে কয়েক স্তরের ব্যারিকেডও স্থাপন করা হবে।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েনের বিষয়েও কথা বলেন ৪৯ বিজিবির অধিনায়ক। তিনি জানান, গত ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জে বিজিবি মোতায়েন রয়েছে। যশোর রিজিয়ন থেকে প্রথমে তিন প্লাটুন পাঠানো হয়। রোববার আরও তিন প্লাটুন পাঠানো হয়েছে। সব মিলিয়ে সেখানে ছয় প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category