• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১-দলীয় জোট এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি ১৩ নম্বর রুটে ৬০০ অবৈধ মেক্সিমা চলাচলের অভিযোগ, সাগরিকা মোড়ে শ্রমিকদের মানববন্ধন টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক / ৭ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ফাইল ছবি :

ফোনে বলা হয় ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’

নিজেস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ নভেম্বর) এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেলের তথ্যমতে, অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে ডা. মাহমুদা মিতুকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।

এদিকে এনসিপি থেকে পদত্যাগ করা সাবেক যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকেও ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী পরিচয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে ‘জয় বাংলা’ বলে দেওয়ার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার এনসিপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনাকে নাশকতা বলে অভিহিত করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

পরপর এসব ঘটনায় এনসিপির নারী নেত্রী ও সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category