• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
Headline
বিজয়ের মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি যশোর সীমান্ত দিয়ে ফ্যাসিবাদী গোষ্ঠীর সদস্যদের প্রবেশের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি রমজানে খেজুর আমদানির শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ২০ লাখ ব্যারেল তেলসহ সুপারট্যাংকার ডুবির দাবি ইরানের ২১ নভেম্বরের সিলেট লংমার্চ স্থগিত করল ১১-দলীয় জোট এনসিপির সংসদ সদস্য মাহমুদা মিতুকে বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি ১৩ নম্বর রুটে ৬০০ অবৈধ মেক্সিমা চলাচলের অভিযোগ, সাগরিকা মোড়ে শ্রমিকদের মানববন্ধন টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে নাজিরপুরে বিএনপির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত টুঙ্গিপাড়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক / ২৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ফাইল ছবি :

১৮ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ, ফি জমার শেষ সময় ১৯ নভেম্বর

নিজেস্ব প্রতিবেদক:

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় ১৬ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরীক্ষার নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর।

এদিকে প্রকাশিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষার প্রথম দিন সকালে ইংরেজি প্রথম পত্র এবং বিকেলে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category