বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদার বাড়ি এলাকার নিরিবিলি আবাসিকে ত্রিশ বছর আগের একটি চার তলা আবাসিক ভবন, অত্র ভবনটিতে তিন বছর আগে পাঁচ তলা করার পর ভবনটি হেলে যায় এমতো অবস্থায় কাজ বন্ধ রাখে পরবর্তীতে তিন বছর পরে আবারও হেলে যাওয়া ভবনটিতে বর্তমান সাত তলার কাজ চলমান। এ বিষয়ে এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা আতঙ্কে আছি । যে কোন সময় ভবন ধসে পড়লে আশপাশের ভবন গুলো ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া শত শত মানুষে জীবন ঝুঁকিতে পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভবন মালিক বলেন তিনি অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আশেপাশের ভবন মালিকরা ভয়ে কিছু বলছে না, তিনি আরও বলেন ত্রিশ বছর আগে এই ভবনটিকে তৎকালীন উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন চারতলা ফাউন্ডেশন এর অনুমতি দেয়, এই চারতলা ভবনটিকে তিনি পাঁচ তলা করতে গিয়ে ভবনটি হেলে যায় তার পরে-ও তিনি ঝুঁকিপূর্ণ ভবনটিকে কিভাবে সাত তলা করতেছে এতে আমরা চিন্তিত ।
ভবনের মালিক দুই ভাই, সামছু ও মাহবুব তাদের সাথে সাংবাদিক কথা বলতে চাইলে তারা সাংবাদিককে কোন প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করেননি এবং তারা বারবার এড়িয়ে যায়। এ ব্যাপারে সিডিএ ইমরত পরিদর্শক জাফর ইসলাম এর সাথে যোগাযোগ হলে উনি জানান আমি ওখানে গিয়ে পরিদর্শন করেছি বিল্ডিং এর মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিডিএতে আসতে বললে উনি আজকে কালকে আসবে বলে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।
এ বিষয় এলাকার পার্শ্ববর্তী ভবন মালিকদের মন্তব্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত তিনি একজন দক্ষ নগর গড়ার কারিগর
চট্টগ্রামের উন্নয়নে যিনি নিবেদিত প্রাণ।
উনার সময়ে ভবন মালিকের এমন দুঃসাহসী কর্মকান্ড চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কে বৃদ্ধাঙ্গুলি দেখানো নয় কি বলে তারা মনে করেন।
সবু/০১সিব্বি