• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

মার্কিন রাষ্ট্রদূতের: বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত 

অনলাইন ডেস্ক. / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি ও অবকাঠামোগত চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জ্বালানি সংস্থাগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে ওয়াশিংটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি খাতে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করতে শেভরনের প্রেসিডেন্ট হাভিয়ের লা রোজার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

শেভরন বর্তমানে বাংলাদেশের প্রায় ৬০ শতাংশ প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে, যা সারাদেশে বাড়িঘর, শিল্প এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিদ্যুৎ সরবরাহে সহায়তা করে।

মার্কিন রাষ্ট্রদূত এক্সেলারেট এনার্জির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সঙ্গেও যুক্তরাষ্ট্রের উদ্ভাবন এবং সম্প্রসারিত এলএনজি ও জ্বালানি অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটানোর বিষয়ে আলোচনা করেন।

এই আলোচনার মূল লক্ষ্য হলো পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আরও পরিচ্ছন্ন ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ করা।

ক্রিস্টেনসেন সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে ২৫ বাংলাদেশি ব্যবসায়ী নেতার একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

এদিকে, মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন এবং সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, বিভিন্ন কোম্পানি ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন।

বাজার প্রবেশাধিকার উন্নত করা, বিনিয়োগ বাধা অপসারণ এবং বাণিজ্যিক সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে উভয় পক্ষ আলোচনা করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category