• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
Headline
সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দেওয়ার দাবি ১১ দলীয় ঐক্যের হোমনায় পুকুর খননের আড়ালে সরকারী খাসজমির বালু বিক্রির অভিযোগ! শ্যালো মেশিন জব্দ! হোমনায় সরকারি চাল বিক্রির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, দল থেকে বহিষ্কার !  কুতুববাগ দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ১৫৭, নিখোঁজ ৪০৩ নেপালের ভয়াবহ দুর্যোগে প্রধান মন্ত্রীর গভীর শোক, সহযোগিতার আশ্বাস চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে ৫৫তম ঈদে মিলাদুন্নবী (সা.) জশনে জুলুস চৌদ্দগ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনঃনির্মাণকৃত ঘর উদ্বোধন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সরব হলে দেশ ও জাতির উপকার হতো’ : ‘ধর্ষণ ও শিশুমৃত্যু

বিনোদন ডেস্ক : / ৫৪ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে নানা রকম আলোচনা, প্রতিবাদ ও ক্ষোভ দেখা যাচ্ছে। একই ধরনের তীব্র প্রতিক্রিয়া সমাজের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতেও দেখানো উচিত বলে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যে পরিমাণ আলোচনা ও প্রতিবাদ দেখা গেছে, সেই একই শক্তি যদি দেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা কিংবা শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও দেখা যেতো, তাহলে তা দেশের জন্য আরও উপকারী হতো। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে ৫০ হাজারেরও বেশি শিশু হামে আক্রান্ত এবং ৪০০’র বেশি শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে এ ধরনের ইস্যুগুলো নিয়ে সামাজিকভাবে আরও সচেতনতা ও প্রতিবাদ প্রয়োজন। শবনম ফারিয়ার মতে, সমাজের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে জনসচেতনতা তৈরি না হয়ে শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা হওয়া উদ্বেগজনক। তার ভাষায়, গত ২৪ ঘণ্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যে রকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাতো, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০’র বেশি শিশুমৃত্যুর বিষয়টি নিয়েও দেখাতো, তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category