• রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট কৃষিবান্ধব ও উৎপাদনমুখী হওয়া প্রয়োজন–লায়ন মোঃ গনি মিয়া বাবুল আলোচনায় যেসব ইস্যু : বাংলাদেশ সফরে আসতে পারেন শেহবাজ শরিফ, ফিল্ড মার্শাল আসিম মুনির সরব হলে দেশ ও জাতির উপকার হতো’ : ‘ধর্ষণ ও শিশুমৃত্যু পর্দার নায়কের হাতে সম্মাননা পেলেন বাস্তবের নায়করা : চড়াই-উতরাই পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ ২৬ ওভারে ৩ উইকেটে ১০১ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ দুই ম্যাচ ২৭৮ রানে অলআউট বাংলাদেশ ট্রাম্পের চীন সফরের পর ১৯-২০ মে চীন সফর করবেন ভ্লাদিমির পুতিন রাশিয়ায় আরও হামলার ঘোষণা ইউক্রেনের ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেকে ‘সার্বভৌম ও স্বাধীন’ রাষ্ট্র বলে দাবি তাইওয়ানের

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক. / ৪৬ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশের রাজনীতি ও স্বাস্থ্য খাতে সিনহার অবদান সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী এ কথা জানান।

মিজানুর রহমান সিনহা আজ ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ ভোর ২টা ৪৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সিনহা ১৯৯৬ সালের সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-২ আসন থেকে বিএনপি প্রার্থী হিসেবে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ তিনি জেলা বিএনপি কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি শুরুতে তাকে মনোনয়ন দিলেও অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর চূড়ান্ত মনোনয়ন পরিবর্তন করে।

রাজনীতির পাশাপাশি স্থানীয় সামাজিক উন্নয়ন ও দাতব্য কর্মকাণ্ডেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল।

মিজানুর রহমান সিনহা দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

তিনি ১৯৬৪ সালে হাবিব ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পর ১৯৭৬ সালে একমি-তে যোগদান করেন। এর উদ্দেশ্য ছিল কোম্পানির প্রতিষ্ঠাতা, তাঁর পিতা প্রয়াত হামিদুর রহমান সিনহার স্বপ্ন পূরণ করা।

১৯৮১ সালে তিনি ব্যবস্থাপনা পরিচালক হন। তার ৪৯ বছরের অভিজ্ঞতা, নিষ্ঠা এবং দূরদর্শী নেতৃত্ব একমি-কে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা