• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের তিন সন্ত্রাসী আটক

পার্বত্য চট্টগ্রাম ডেস্ক. / ৯৩ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

 

পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের বুদংছড়া এলাকায় শনিবার দুপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও চাঁদাবাজির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল)-এর পোস্ট কালেক্টর রনেল চাকমাসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অভিযানিক দল বুদংছড়া এলাকায় অবস্থান নেয়। দুপুর আনুমানিক ১২টার দিকে দুটি মোটরসাইকেলে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ঘটনাস্থল অতিক্রমের চেষ্টা করলে সেনাসদস্যরা তাদের থামতে নির্দেশ দেন।

কিন্তু নির্দেশ উপেক্ষা করে সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে আকস্মিক গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে সেনাসদস্যরাও তাৎক্ষণিক পাল্টা গুলি চালান। এতে ইউপিডিএফ (মূল)-এর সদস্য সাথোয়াই মারমা (৩২) ঘাড়ে গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) ও সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামে আরও দুজনকে আটক করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ছয় রাউন্ড তাজা গুলি, একটি ব্যবহৃত গুলির কার্তুজ এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।

আহত সাথোয়াই মারমাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশি হেফাজতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

আইএসপিআর জানায়, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে নিরাপত্তা বাহিনীর এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category