• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
হাজী আঃ জব্বার সরকারের উপস্থিতিতে ৩২নং ওয়ার্ড ডেগেরচালা মেইন রোডের ভাঙা অংশের সংস্কার কাজ শুরু গাজীপুরে ১০ জনকে ওমরাহ হজ্বে পাঠানোর ঘোষণা দিলেন শ্রমিক নেতা ফয়সাল সরকার জনগণের ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : চিফ হুইপ নূরুল ইসলাম দেশের ‎বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৮৫ বিলিয়ন ডলার ২০ বছর পর গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস জাহের আলভীর জামিন নামঞ্জুর লিঙ্গবৈষম্য নিয়ে সরব কৃতি কঙ্গো ইবোলায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে : ডব্লিউএইচও দক্ষিণ ইউরোপে নতুন দাবানলে বাড়িঘর ছেড়ে গেছে হাজারো মানুষ ২-১ গোলে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপে জয় স্বপ্নেরও অতীত : হালান্ড

আমেরিকায় চিকিৎসাধীন এমপি শেখ মজিবুর রহমান ইকবালের সুস্থতা কামনায় দোয়া চেয়েছে পরিবার

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৭০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য জননেতা শেখ মজিবুর রহমান ইকবাল বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে গত ১৩ মে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১৯ মে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি হতে বলা হয়েছে। খুব শিগগিরই তার এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এ অবস্থায় শেখ মজিবুর রহমান ইকবালের পরিবারের পক্ষ থেকে বাজিতপুর-নিকলীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন, রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে এক আবেগঘন বার্তায় বলা হয়, “দল-মত, গ্রুপিং-লবিংয়ের ঊর্ধ্বে উঠে আমরা সকল মানুষের কাছে আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি যেন পূর্বের ন্যায় সাধারণ মানুষের সেবা করতে পারেন।”

এছাড়াও আগামী দুই দিন ফোন কল ও মেসেজ না দেওয়ার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হয়।

পরিবার আরও জানায়, অসুস্থ ব্যক্তির দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া, মিলাদ এবং কুরআন খতম অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় আমল। তাই সকল শুভাকাঙ্ক্ষী ও দলীয় ভাইদের নিজ নিজ অবস্থান থেকে দোয়া, মিলাদ ও কোরআন খতমের আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category