• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
নাসিরউদ্দীনের বক্তব্য বিকৃতির অভিযোগ এনসিপির চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সৈকত অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পর্যটন সম্ভাবনা, রাজস্ব থেকে বঞ্চিত সরকার সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা “রংপুরে দুই তরুণ গ্রেপ্তার, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা চান প্রধানমন্ত্রী তরুণ উদ্যোক্তা ও জ্বালানিতে বিশ্বব্যাংকের সহযোগিতা জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পিপিআর-এফএমডি নিয়ন্ত্রণে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি : সুলতান সালাউদ্দিন টুকু পিপিএম সেবা পদক পেলেন এসআই মনজুর রহমান লোহাগাড়ায় অসহায়দের পাশে শাহজাহান চৌধুরী ঢেউটিন বিতরণ, জলাশয়ে পোনামাছ অবমুক্ত ২৫-২৬ সেপ্টেম্বর শুক্রবার-শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ

এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস চেক ছাড়

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ডেস্ক. / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহা–২০২৬ উৎসব ভাতার (ঈদ বোনাস) চেক ছাড় দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

মঙ্গলবার অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ৫০ শতাংশ হারে ঈদ বোনাস নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত চারটি চেক ১৮ মে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়।

চেকগুলো অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংকের প্রধান ও স্থানীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব ব্যাংকের মাধ্যমেই শিক্ষক-কর্মচারীরা ঈদ বোনাস উত্তোলন করতে পারবেন।

অধিদপ্তর আরও জানায়, ১৯ মে থেকেই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা ঈদুল আজহা–২০২৬ এর উৎসব ভাতা তুলতে পারবেন। এতে নির্ধারিত সময়ের আগেই বোনাস বিতরণ কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষকরা সময়মতো অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category